• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Headline
১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান

বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ সদর শাখার সভাপতি শরীফ সুমন সেক্রেটারি নান্টু

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৭৫ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ সদর শাখার ২৩ সদস্য কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাংবাদিক শরীফ সুমন ও সেক্রেটারি পদে তৈয়ব হোসেন নান্টু মনোনীত হয়েছেন। গত ৩০ জুলাই রাতে নারায়ণগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে নবগঠিত কমিটির সদস্যদের হাতে পরিচয়পত্র তুলে দেন ও শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মহিউদ্দিন মাহমুদ। এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক কমিটির সভাপতি মনির হোসেন মেজর ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। সদর থানা শাখার সহসভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, মুহাম্মদ আব্দুশ শাকুর (তুষার), যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন (কালিম), ডাঃ মোঃ আশরাফুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (সোহাগ), যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম টুকু, আইন বিষয়ক সম্পাদক এড. ফেরদৌসী আম্বিয়া (হিরা), যুগ্ম আইন বিষয়ক সম্পাদক এড. শামিমা নাজনীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক লাভলী ইয়াসমিন (পায়েল),

প্রচার সম্পাদক কাজী মাহফুজুর রহমান, ত্রান ও অনুদান বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, তথ্য – প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহরাব ইসলাম (আবীর), দপ্তর সম্পাদক ফাহিম আহম্মদ, অর্থ সম্পাদক সুবীর সাহা, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন দেওয়ান, যুব বিষয়ক সম্পাদক গোফরান মাহমুদ হৃদয়, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন, নির্বাহী সদস্য
মোতাহার উদ্দিন আহাম্মেদ।
বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মহিউদ্দিন মাহমুদ বলেন, সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে। নির্যাতিত অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। নিজের উপার্জিত অর্থের একটি অংশ মানবতার কল্যাণে ব্যায় করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা