• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান

নারায়ণগঞ্জে কেক কাটা ও খাবার বিতরণের মধ্য দিয়ে জান্নাতুল ফেরদৌসের জন্মদিন পালন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৩৪ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ) কার্যালয়ে কেক কাটা ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে জান্নাতুল ফেরদৌসের জন্মদিন উদযাপন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর চাষাঢ়াস্থ আবেদিন ভিলায় অবস্থিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির (এনজেইউ) কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত থেকে জন্মদিনের কেক কাটেন।

এ সময় উপস্থিত ছিলেন এনজেইউ’র সভাপতি শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক, রুদ্রবার্তার সম্পাদক শাহ আলম, সেকেন্দার মাস্টার, সুজন, ফটোসাংবাদিক ওয়ারদে রহমান, উজ্জ্বল, কামালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

কেক কাটার পর চাষাঢ়া রেলস্টেশন এলাকায় সুবিধাবঞ্চিত অসহায় পথচারী ও এতিমদের মাঝে জান্নাতুল ফেরদৌসের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।

জন্মদিন উপলক্ষে জান্নাতুল ফেরদৌস বলেন, মানুষের পাশে থাকার চেষ্টা করি। সবার দোয়া চাই যেন সমাজের অসহায় মানুষের জন্য আরও কাজ করতে পারি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক কাজের মাধ্যমে জন্মদিন উদযাপন একটি ইতিবাচক দৃষ্টান্ত। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা বাড়াবে।

এনজেইউ নেতৃবৃন্দ জান্নাতুল ফেরদৌসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা