• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

বিএনপির কর্মীরা আপনাদের মারধর করেনি শুধু একটু আদর করেছে – এড. টিপু

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দেশ বরেণ্য রাজনীতিবিদদের সম্পর্কে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী সহ তাদের অনুসারীদের অশালীন কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে হোসিয়ারী সমিতি সংলগ্ন সড়কে এ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাবা, মা, ভাইকে আপনারা সবাই চিনেন কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারীর বাবার নাম কেউ জানেন? তারেক রহমান দুই যুগের বেশী সময় ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত। তাঁকে নিয়ে যারা অশ্লীল কথা বলে, কটুক্তি করে তাদের জিহ্বা আমাদের দেখা দরকার। আপনাদের জন্য আমাদের থানা কৃষক দল ও শ্রমিক দলই যথেষ্ট৷ বিএনপির কর্মীরা আপনাদের মারধর করেনি শুধু একটু আদর করেছে। তাতেই আপনি ঘোষনা দিয়েছেন আপনি আর কিছু বলবেন না। আগে ইতিহাস জানুন, তারা দেশের জন্য কি করেছে আর আপনি কি করছেন। দেশের বড় বড় ব্যবসায়ীদে কাছ থেকে চাঁদা নিচ্ছেন আর মাইকে নীতি কথা বলছেন।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন শুধু এনসিপি করেনি। দেশের সকল রাজনৈতিক সংগঠন, আপামর জনগণ করেছে। তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। আন্দোলনের ফলে হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানক সহ দেশ বরেণ্য নেতৃবৃন্দদের নিয়ে যে কটুক্তি করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্ত শেষে বিক্ষোভ মিছিলটি চাষাড়া হয়ে ২নং রেল গেইট এর সামনে গিয়ে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোঃ রেজা রিপন, সদস্য আওলাদ হোসেন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা সহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ।

জুলাইকে যারা সম্মান করেনা তারাই হচ্ছে আওয়ামী লীগের দোসর – মাওলানা মঈনুদ্দিন
খবর নারায়ণগঞ্জ.কম :
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এ গণমিছিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুলাই হচ্ছে আকাঙ্খার মাস। যে মাসকে সারা দেশের মানুষ সম্মান করে। যে জুলাই সকল মানুষের জুলাই, এ জুলাইকে যারা সম্মান করতে জানেনা তারাই হচ্ছে আওয়ামী লীগের দোসর, তারাই আওয়ামী লীগকে পছন্দ করে। এ জুলাইয়ের কারনে মসজিদের খতিবরা উদার মনে কোরআন ও হাদিসের কথা বলতে পারছে, ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করছে এবং দেশের সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারছেন। এর আগে অনেকগুলো বছর গিয়েছে যখন মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। তাই আসুন জুলাইকে ধারন করে জুলাই আকাঙ্খা বাস্তবায়নের জন্য দেশকে পূর্ণগঠনের জন্য চাঁদাবাজি, সন্ত্রাসী দূর করতে ঐক্যবদ্ধ হই।
সভাপতি মাওলানা আব্দুল জব্বার তার বক্তব্যে বলেন, ২০২৪ সালে ১লা আগস্ট যখন বিভিন্ন সংস্থার মাধ্যমে শেখ হাসিনা জানতে পারলো তাকে ক্ষমতাচ্যুত করতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির আন্দোলন করছে তখন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষনা করা হয়। মাত্র চার দিনের ব্যবধানে তাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ থেকে প্রমানিত হয় কোন সত্যপন্থি দলকে জেল-জুলুম নির্যাতন করে কোন দেশ বা ভূখন্ড থেকে নিশ্চিহ্ন যায় না। তাদের জুলুমের কারনে হাজারো, লাখো নেতাকর্মী, সাধারণ মানুষ নিঃশেষ হয়ে গিয়েছিলো। আল্লাহর দরবারে নির্যাতিত মানুষের দোয়া কবুল হয়েছিলো, ছাত্র-জনতার ব্যানারে সকল দল সহ লাখো মানুষ আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে।
তিনি আরও বলেন, আমরা একটি বৈষম্য বিরোধী দেশ চেয়েছিলাম কিন্তু নির্বাচনের পর সবকিছু পাল্টে গিয়েছে। স্বৈরাচারী নীতি থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। আপনাদের নেতাকর্মীদের সামলান নয়তো দেখা যাবে শুধু সরকার নিয়েই কথা বলবেনা গদি নিয়েও টানাটানি হতে পারে।
বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল মিশনপাড়া মোড় থেকে বের হয়ে ২নং রেল গেইট হয়ে নিতাইগঞ্জ গিয়ে শেষ করে।
এসময় মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা