• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে সমাজসেবায় সম্মাননা স্মারক পেলেন আমজাদ হোসেন খান ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব ৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি জাহিদ নারায়ণগঞ্জ সদরের বিরল ক্যান্সার এইচএলএইচ-এ আক্রান্ত ১ বছর ৫ মাস বয়সী অর্নবের পাশে দাঁড়ালেন ইউএনও ফয়েজ উদ্দিন বুলবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলক ইসলাম আলমগীর কে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের নেতা সিদ্দিকুর রহমান উজ্জল বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট গ্যাস-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কাছে ৬ দফা দাবি শিল্প মালিকদের

নারায়ণগঞ্জে দিনব্যাপী পরিদর্শনে বিভাগীয় কমিশনার: সেবার মান ও উন্নয়ন ত্বরান্বিত করার নির্দেশ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৮ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সরকারি সেবার মানোন্নয়ন এবং উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করতে আজ নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা।

পরিদর্শনকালে তিনি সোনারগাঁও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের অগ্রগতি, সেবা প্রদান প্রক্রিয়া এবং জনভোগান্তি নিরসনের বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনের অংশ হিসেবে বিভাগীয় কমিশনার সোনারগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং অসচ্ছল ও শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। পরে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, জনগণকে দ্রুত ও স্বচ্ছভাবে সেবা দিতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য নয়। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দুর্নীতি প্রতিরোধ এবং ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, বিভাগীয় কমিশনারের দেওয়া দিকনির্দেশনা আমরা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করব। সোনারগাঁওসহ জেলার সব উপজেলায় সেবার মান বাড়াতে এবং চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভায় কর্মকর্তারা ভূমি সেবা, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। বিভাগীয় কমিশনার সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা