• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Headline
বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক: দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষনা করেছেন প্রশাসক এড. সাখাওয়াত নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান শিশুকল্যাণ স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় আবুল কাউছার আশার সদরে মাদক, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর অবস্থানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার:স্বরাষ্ট্রমন্ত্রী  নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের পরিদর্শনকালে জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ করা নির্দেশ প্রদান মাদক দমনে পাইলট প্রকল্পের প্রস্তাব মোরশেদ সারোয়ার সোহেলের এক কক্ষে ক্যানসার, থ্যালাসেমিয়া ও দারিদ্র্যের আর্তনাদ—পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন চট্টগ্রামের ডিসি জাহিদ

১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষনা করেছেন প্রশাসক এড. সাখাওয়াত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২০২৭-২০২৭ অর্থবছরের রাজস্ব ও উন্নয়নসহ প্রায় ১ হাজার ৬১ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় নগর ভবন অডিটোরিয়ামে সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান এ বাজেট ঘোষনা করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ১০৬০ কোটি ৯৯ লক্ষ ৭৫ হাজার ১১২ টাকা আয় এবং ৯৩০ কোটি ৭৫ লক্ষ ৪২ হাজার ৪০২ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ১৩০ কোটি ২৪ লক্ষ ৩২ হাজার ৭১০ টাকা উদ্বৃত্ত থাকবে। তবে যেসকল হোল্ডিং মালিকগণ ছাদ বাগান করে সেই ছবি সহ আবেদন করলে ২৭% কর ছারের অতিরিক্ত ২% কর ছাড় সুবিধা পাবে।
এসময় নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা চেষ্টা করেছি বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়ন করতে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সম্মানিত নগরবাসীর উপর অতিরিক্ত করারোপ বা কর হার বৃদ্ধি না করে বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে। সিটি করপোরেশনের অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুবিধাদি ও সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রিন এন্ড ক্লিন সিটি’ বাস্তবায়নের ধাপ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।
নাগরিকদের উদ্দেশে প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এই বাজেট কেবল আয়-ব্যয়ের একটি হিসাব নয়; এটি সম্মানিত করদাতাদের অর্পিত পবিত্র দায়িত্ব ও আস্থার প্রতিফলন। এই বাজেটের প্রতিটি টাকা জনগণের কল্যাণে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতার সঙ্গে ব্যয় করার অঙ্গীকার ব্যক্ত করছি।
নাসিক প্রশাসক সকল কাজে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নারায়নগঞ্জকে সিটি ভিশন হিসেবে পরিবেশবান্ধব, যানজটমুক্ত, গ্রিন এন্ড ক্লিন, স্বাস্থ্যকর, নিরাপদ, দারিদ্রমুক্ত পরিকল্পিত নগর গঠনে সময়মত হোল্ডিং ট্যাক্স, পানির বিলসহ সকল ফি পরিশোধ করে নগরীর উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখার জন্য নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা