• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
শিশুকল্যাণ স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় আবুল কাউছার আশার সদরে মাদক, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর অবস্থানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার:স্বরাষ্ট্রমন্ত্রী  নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের পরিদর্শনকালে জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ করা নির্দেশ প্রদান মাদক দমনে পাইলট প্রকল্পের প্রস্তাব মোরশেদ সারোয়ার সোহেলের এক কক্ষে ক্যানসার, থ্যালাসেমিয়া ও দারিদ্র্যের আর্তনাদ—পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন চট্টগ্রামের ডিসি জাহিদ নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিতরণ নাসিকের বাজেট আসছে প্রায় ১ হাজার কোটি টাকা:পানি, জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতায় বিশেষ অগ্রাধিকার গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম

সদরে মাদক, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর অবস্থানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

দায়িত্ব গ্রহণের পর থেকেই  নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাদক, ভূমিদস্যুতা ও ভেজালবিরোধী অভিযানের পাশাপাশি বৃক্ষরোপণ অভিযান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাল খনম ও খাল উদ্ধার কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন তিনি। এর মাধ্যমে মাদক কারবারি ও মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার কমতে শুরু করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা বৃক্ষরোপণ অভিযান চালিয়ে যাচ্ছি। জলাবদ্ধতা নিরসনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন ভাঙ্গাচুড়া, চলাচলের অনুপযোগী রাস্তা সংস্থার করে হচ্ছে। তরুণ সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষায় আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। মাদক কারবারি ও সেবীদের আইনের আওতায় আনার পাশাপাশি মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রমও চলছে।

তিনি আরও জানান, ভেজাল পণ্যের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে উপজেলাব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, খাল খনন ও অবৈধ দখলমুক্ত করে খাল উদ্ধারের কাজ চলমান রয়েছে।

সদর উপজেলার বাসিন্দা সাহালম বলেন, আগে এলাকায় মাদকের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছিল। সাম্প্রতিক অভিযানের ফলে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়া ও নুর আলম বলপন, ইউএনও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসা ও আর্থিক সহায়তা করে যাচ্ছেন।

সেবা নিতে আসা কয়েকজন জানান, উপজেলা পরিষদে সেবা গ্রহণে আগের তুলনায় স্বচ্ছতা বেড়েছে এবং দালালচক্রের প্রভাব কমেছে।

এ বিষয়ে এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন কোনো ছাড় দেবে না। মাদক, ভূমিদস্যুতা ও ভেজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা