• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে দিনব্যাপী পরিদর্শনে বিভাগীয় কমিশনার: সেবার মান ও উন্নয়ন ত্বরান্বিত করার নির্দেশ পরিবর্তনের দাবি উঠলেই এ দেশের মানুষকে প্রাণ দিতে হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক: দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষনা করেছেন প্রশাসক এড. সাখাওয়াত নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান শিশুকল্যাণ স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় আবুল কাউছার আশার সদরে মাদক, ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর অবস্থানে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার:স্বরাষ্ট্রমন্ত্রী  নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের পরিদর্শনকালে জনগণের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ও স্বচ্ছতার সাথে কাজ করা নির্দেশ প্রদান মাদক দমনে পাইলট প্রকল্পের প্রস্তাব মোরশেদ সারোয়ার সোহেলের

নাসিকের বাজেট আসছে প্রায় ১ হাজার কোটি টাকা:পানি, জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতায় বিশেষ অগ্রাধিকার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৩ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার, ৩০ জুলাই। এটি হবে নাসিকের ১৫তম বাজেট এবং সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করবেন নাসিকের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

নাসিক সূত্র জানায়, প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ১ হাজার কোটি টাকা। এর মধ্যে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০ কোটি টাকা। ফলে ১০০ কোটি টাকার বেশি উদ্বৃত্ত রাখার পরিকল্পনা করা হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৭০৪ কোটি ৬১ লাখ টাকা। সেই তুলনায় নতুন বাজেটের আকার বেড়েছে প্রায় ৩০০ কোটি টাকা।

নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির বিষয়গুলোকে এবারের বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে চারটি খাত:সুপেয় পানির সরবরাহ সম্প্রসারণ,মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার,
খাল খনন ও পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন,নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম।

এ ছাড়া নাগরিক সেবার মানোন্নয়নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট বাস্তবায়নের প্রধান ভিত্তি হিসেবে ধরা হয়েছে নাসিকের নিজস্ব রাজস্ব আয়। পাশাপাশি পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে প্রাপ্ত অর্থও ব্যয়ের অন্যতম উৎস।

সংশ্লিষ্টরা বলছেন, রাজস্ব আদায় বাড়ানো, চলমান উন্নয়ন প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করা এবং নতুন প্রকল্প অন্তর্ভুক্তির পরিকল্পনার কারণেই রেকর্ড পরিমাণ বাজেট প্রস্তাব করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করা হয়। এরপর দুইজন সরকারি কর্মকর্তা প্রশাসকের দায়িত্ব পালন করেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম একজন রাজনৈতিক প্রশাসকের নেতৃত্বে নাসিকের বাজেট ঘোষণা হতে যাচ্ছে।

বাজেট ঘোষণার পর এখন নগরবাসীর প্রধান প্রত্যাশা, ঘোষিত পরিকল্পনার কতটা বাস্তবে রূপ পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা