• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল

গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১১২ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জেলার নাগরিকদের সেবাসংক্রান্ত সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা সরাসরি শুনতে বুধবার (২৯ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ এসময় সড়ক, ড্রেনেজ, জলাবদ্ধতা, বিদ্যুৎ, ভূমিসেবা, শিক্ষা ও স্বাস্থ্যসহ নানা বিষয়ে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন।

নাগরিকদের প্রতিটি বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক। তিনি জানান, জনগণের মতামত ও অভিযোগ সরাসরি শোনা এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমেই সরকারি সেবার মান বাড়ানো সম্ভব। এ ধরনের গণশুনানির মূল উদ্দেশ্যও সেটিই।

মো. রায়হান কবির আরও বলেন, উত্থাপিত যৌক্তিক সমস্যাগুলো সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে সমাধান করা হবে। জেলা প্রশাসন নাগরিক সেবা নিশ্চিতে বদ্ধপরিকর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া।

গণশুনানিতে উপস্থিত নাগরিকরা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা