• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Headline
দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ আনার আশ্বাস ইউএনওর নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান বিএম ইউনিয়ন স্কুলে ডেঙ্গু প্রতিরোধে নাসিকের মশক নিধন হ্যান্ড স্পে ওষুধ দেওয়া হয় রূপগঞ্জে বদলি ও অবসরজনিত বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী

রূপগঞ্জে বদলি ও অবসরজনিত বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আজ মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলাধীন বিভিন্ন দপ্তরের বদলি ও অবসরজনিত বিদায়ী কর্মকর্তাদের সম্মানে এক আন্তরিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা বলেন, রূপগঞ্জে দায়িত্ব পালনকালে তাঁরা জনসেবায় আন্তরিকতা এবং প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের অবদান উপজেলার উন্নয়নে স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় বিদায়ী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাঁরা বিদায়ী সহকর্মীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান। সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতাপূর্ণ পরিবেশে পুরো অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানটির আয়োজনে ছিল অফিসার্স ক্লাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা