• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Headline
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা কাশীপুরকে বিভাজন করে ছিটমহলে রূপান্তরিত করার বিরুদ্ধে গণশুনানিতে আপত্তি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধে ১২ ওয়ার্ডে ১৪টি ফগার মেশিন বিতরণ করল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২২ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ ও নিরাপদ সড়কের দাবিতে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছেন স্থানীয় হাজার হাজার বাসিন্দারা। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এর আশ্বাসের পর তারা অবরোধ প্রত্যাহার করেন। একই সঙ্গে ওই এলাকায় তাৎক্ষণিকভাবে দুইজন ট্রাফিক পুলিশ মোতায়েনের ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার বিকেল ৫টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত চলা অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা

প্রথমে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেও তারা অবরোধ প্রত্যাহার করেননি। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। আন্দোলনকারীদের একটি ফুটওভার ব্রিজের দাবি ছিল। দাবিটি পূরণের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়।এই সময়ে এই জনদুর্ভোগ লাগবে নারায়ণগঞ্জ জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান উজ্জ্বল জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটুর নির্দেশে তার নিজস্ব নেতাকর্মীদের নিয়ে উপজেলা প্রশাসনের সাথে একসাথে কাজ করে অবরোধ প্রত্যাহার করতে সক্ষম হন। এবং এই অবরোধ প্রত্যাহার করায় জনদুর্ভোগ লাগব হয়।

আন্দোলনকারীদের পক্ষ থেকে একজন বলেন, গত দুই বছর ধরে তারা ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। কিন্তু কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এবং একের পর এক প্রাণহানির ঘটনায় এলাকাবাসী বাধ্য হয়ে সড়ক অবরোধে নেমেছেন।

তিনি দাবি করেন, গত দুই বছরে এ সড়কে ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়েছে। আগামী ৩১ আগস্টের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের সব প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কাজ শেষ করার দাবি জানান তিনি। পাশাপাশি নিহতদের পরিবারের জন্য রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করারও আহ্বান জানান।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, আন্দোলনকারীদের দাবিকে প্রশাসন যৌক্তিক মনে করে। তিনি জানান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে আলোচনা করে ৩১ আগস্টের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হবে। স্টিল ফ্রেমের ফুটওভার ব্রিজ হওয়ায় এটি দ্রুত নির্মাণ সম্ভব এবং চলতি বছরের মধ্যেই চালুর লক্ষ্য রয়েছে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করবে। পাশাপাশি উপজেলা পরিষদ, স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে অতিরিক্ত সহায়তা আনার উদ্যোগ নেওয়া হবে।

ইউএনও জানান, আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় দুইজন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন। এছাড়া ফুটওভার ব্রিজ নির্মাণের পুরো প্রক্রিয়ায় জেলা প্রশাসন ও সওজের সঙ্গে সমন্বয় করে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা