• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Headline
হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ

১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৫ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৯টি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, “পরিচ্ছন্নতা শুধু একটি কাজ নয়, এটি একটি অভ্যাস। শিক্ষার্থীরা যদি ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করে, তাহলে তার প্রভাব পরিবার থেকে সমাজ পর্যন্ত ছড়িয়ে পড়বে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, অভিযানের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এর অংশ হিসেবে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা, পোস্টারিং এবং বিদ্যালয় ও আশপাশের এলাকায় জমে থাকা পানি নিষ্কাশন ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, কেবল বিদ্যালয় নয়, শিক্ষার্থীরা যেন পরিবার ও সমাজেও পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেয় সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিচ্ছন্নতা কার্যক্রমটি ধারাবাহিকভাবে চলবে। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকেও এর আওতায় আনা হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে উঠবে। এর ইতিবাচক প্রভাব পড়বে পুরো নারায়ণগঞ্জের স্বাস্থ্য ও পরিবেশ ব্যবস্থাপনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা