• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে বিল্লাল হোসেন রবিন আজ বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই জেলা প্রশাসনের উদ্যোগে সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদে কমিটি গঠন, সভাপতি মহসীন, মাইনুদ্দিন সম্পাদক নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ উপকূলীয় জেলে পরিবারের জীবনমান উন্নয়ন ও দ্রুত ভাগ্য বদলাতে শিক্ষা ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব ডিসি  জাহিদের প্রাইভেটকার চালকের ঘুষিতে প্রান গেল অটোরিকশা চালকের : অভিযুক্ত গ্রেপ্তার

মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৪ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’। সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন সূর্য আহমেদ মিঠুন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান সম্রাট।

সংগঠন সূত্র মতে জানা যায়, সংগঠনটির ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি নিয়ে যাএা শুরু করলো। সংগঠনের অন‍্য সব গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মো.বশির আহমেদ, সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ‍্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল হোসাইন মাসুম, সাংগঠনিক সম্পাদক মো: সোলায়মান, সহ-সাংগঠনিক সম্পাদক মো: সানাউল্লাহ মুন্সি, অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক আরিফ খান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম খোকন ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মাসুদ শেখ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমাজ কল‍্যাণ সম্পাদক ঈশা মোহাম্মদ , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন সাজু, মহিলা বিষয়ক সম্পাদক লিজা আক্তার ,সহ-মহিলা বিষয়ক সম্পাদক তানজিনা আক্তার লিপি, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক সবুজ রয়, শিক্ষা ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল (রাসেল খান ), সংগঠনটির কার্য- নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, ভূইয়া কাজল, পাভেল পাঠান, মো: সাইফুল ইসলাম ও সমুদ্র আহমেদ রিপন।

সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন বাবু, মো: আনোয়ার হোসেন আকাশ, মাসুদ হোসেন, সানোয়ার খান, সাদিকুল ইসলাম সাদিক, সুজন হাসান, দেলোয়ার হোসেন খোকন, রবিউল ইসলাম কিরণ, মো: শিহাব উদ্দিন, রেজাউর রহমান, সনি রহমান

সংগঠনের মূল কার্যক্রমের মধ‍্যে রয়েছে
সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগীদের রক্ত দান সহায়তা, ইমারজেন্সি রোগী সেবা যোগাযোগ, এবং সর্বোপরি সুবিধাবঞ্চিত অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাই হবে বাংলাদেশ মানববন্ধু সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগকালীন সেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও রয়েছে।

সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট বলেন,“এই সংগঠন সম্পূর্ণ মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে। তরুণদের সম্পৃক্ত করে দেশব্যাপী ইতিবাচক সামাজিক উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”

মানবসেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ মানববন্ধু সংগঠন ভবিষ্যতে দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছে।

প্রতিষ্ঠাতা এবং সভাপতি সূর্য আহমেদ মিঠুন বলেন,“মানবিক বাংলাদেশ গড়তে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। মানুষের কল্যাণই হবে আমাদের প্রধান অঙ্গীকার।”

উদ্বোধনী অনুষ্ঠান বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্মানিত সদস্য বৃন্দের সঙ্গে আলাপ আলোচনার ভিওিতে খুব শিগ্রই একটি অভিজাত হোটেলে সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা