• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে বিল্লাল হোসেন রবিন আজ বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই জেলা প্রশাসনের উদ্যোগে সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদে কমিটি গঠন, সভাপতি মহসীন, মাইনুদ্দিন সম্পাদক নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ উপকূলীয় জেলে পরিবারের জীবনমান উন্নয়ন ও দ্রুত ভাগ্য বদলাতে শিক্ষা ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব ডিসি  জাহিদের প্রাইভেটকার চালকের ঘুষিতে প্রান গেল অটোরিকশা চালকের : অভিযুক্ত গ্রেপ্তার

নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ওয়ার্কার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নগরীর টানবাজার পৌর কলোনিতে অবস্থিত নির্বাচনী সাব-কমিটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক বরাদ্দ অনুযায়ী, সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী রূপকুমার মল্লিক ‘চেয়ার’ এবং সাধারণ সম্পাদক পদে বাবু লাল ‘মোমবাতি’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

এ ছাড়া সহসভাপতি পদে শ্রী সুরুজ দাস ‘ক্রিকেট ব্যাট’ ও নয়ন ডিভার ‘হারিকেন’, সাংগঠনিক সম্পাদক পদে সুমন মল্লিক ‘মোবাইল ফোন’, যুগ্ম সম্পাদক পদে মিঠুন দাস ‘টেলিভিশন’, সহসাধারণ সম্পাদক পদে রিপন লাল ‘দোয়াত-কলম’, কোষাধ্যক্ষ পদে নাহিদ দাস ‘আম’, দপ্তর সম্পাদক পদে শ্রীমান রনি দাস ‘বটগাছ’, মহিলা সম্পাদিকা পদে হেলেনা আক্তার দীপা ‘সেলাই মেশিন’, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমান লাল ‘লাটিম’ এবং কার্যকরী সদস্য পদে শ্রী রাজন ‘কলস’ প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।

নির্বাচনী সাব-কমিটি জানিয়েছে, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৭ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা