• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Headline
ডেঙ্গু প্রতিরোধে ১২ ওয়ার্ডে ১৪টি ফগার মেশিন বিতরণ করল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী

গাজীপুরে মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন”-এর গাজীপুর সিটি কর্পোরেশন কমিটির উদ্যোগে আলোচনা সভা ও নবগঠিত কমিটির সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট লাকি আক্তার, পরিচালক (তদন্ত) সাইদুর রহমান সাঈদ, পরিচালক (জনসংযোগ) মো. শফিকুল ইসলাম, সহ-সভাপতি সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন পাঠান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সায়েম, মুন্সিগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি নাসিমা আক্তার এবং সাংগঠনিক সম্পাদক রকিব ফকির।

অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশন কমিটির সভাপতি মো. আসাদ খান, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোমিন হোসাইন, সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ আনোয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ আল আমিন মিয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন জয়, মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা আক্তার, প্রচার সম্পাদক মোহাম্মদ উজ্জল মিয়া, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ রাজীব সরদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইয়াজউদ্দিন ফকির অন্তর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী সদস্য মোছা. মনোয়ারা ও মোহাম্মদ হোসেন আলীসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল বলেন, “মাদককে না বলুন। মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবনকারীর সঙ্গে আমাদের সংগঠনের কোনো আপস নেই। প্রশাসনের সহযোগিতায় সমাজকে মাদকমুক্ত করতে আমরা কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় কঠোর থাকবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় বক্তারা মানবাধিকার সুরক্ষা, সামাজিক অপরাধ প্রতিরোধ, সাধারণ মানুষের জন্য আইনি সহায়তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন কমিটির সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা