• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Headline
হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ

নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৫ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত করতে ৩১ সদস্য বিশিষ্ট মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে ২১ সদস্যের কার্যকরী কমিটি এবং ১০ জন উপদেষ্টা নিয়ে মোট ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ রানা।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নবগঠিত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নারায়ণগঞ্জ মহানগরে চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতি প্রতিরোধে জনগণের কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল শক্তি জনগণ। পুলিশ একা নয়, জনতার সহযোগিতা নিয়েই আমরা নারায়ণগঞ্জকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ আরও কার্যকর হবে।

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই কমিটির প্রধান লক্ষ্য। সাধারণ সম্পাদক মাসুদ রানা ওয়ার্ডভিত্তিক সচেতনতা সভা ও তথ্য নেটওয়ার্ক গড়ে তোলার কথা জানান।

কমিউনিটি পুলিশিং কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুবসমাজকে অপরাধমুক্ত রাখার উদ্যোগ জোরদার হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা