• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

পাইকপাড়ায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫০ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

“আসুন মাদক কে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে

পাইকপাড়া যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার ১৭ জুলাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডস্থ পাইকপাড়া পানির ট্যাংকি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাইকপাড়া যুব সমাজের আয়োজনে এ মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকপাড়া বড় মসজিদ মাদক নির্মূল কমিটির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক আলহাজ্ব মো. নিজাম উদ্দিন মৃধা।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, পাইকপাড়াকে আজকের পর থেকে মাদক ও সন্ত্রাসী মুক্ত ঘোষণা করা হলো। এরপর যদি কেউ মাদক বিক্রি করে তাহলে তাকে এলাকার যুব সমাজ ধরে আইনের কাছে সোপর্দ করবেন। মাদক ব্যবসায়ীদের বলবো আপনারা আজ থেকে ভালো হয়ে যান। অন্যথায় এলাকা ছেড়ে চলে যান। আমরা চাই পাইকপাড়ার যুব সমাজ মাদক মুক্ত থাকবে। এখানে কেউ মাদক, সন্ত্রাস করে যুব সমাজকে ধ্বংস করবে তা আমরা হতে দেবোনা।

তিনি আরও বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমরা এই এলাকার বাসিন্দারা চাই মাদক মুক্ত সমাজ। আর নারায়ণগঞ্জের বর্তমান প্রশাসন খুবই কঠিন হস্তে মাদক নির্মূলে অভিযান পরিচালনা করছে। আমাদের সমাজটা আমাদেরকেই পরিবর্তন করতে হবে। তাই মাদক নির্মূল করতে হলে যুব সমাজের খেলাধুলার বিকল্প নেই। আলোচনা সভায় এই এলাকার যুব সমাজের জন্য একটি স্থায়ী ক্লাব প্রতিষ্ঠা করার প্রস্তাবে সকলে সম্মত হয়েছি। বর্তমানে একটি অস্থায়ী ক্লাব এবং ২ বৎসরের মধ্যে পূর্ণাঙ্গ ক্লাব ভবন নির্মাণ করে দেওয়া হইবে।

পাইকপাড়া বড় মসজিদ মাদক নির্মূল কমিটির আহবায়ক হাজী মো. জামাল দেওয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকপাড়া বড় মসজিদ মাদক নির্মূল কমিটির যুগ্ম আহবায়ক হাজী ফরিদ উদ্দিন মিঠু, উপদেষ্টা- আলহাজ্ব আ. মতিন মন্টু, উপদেষ্টা- জামাল উদ্দিন মৃধা প্রমুখ।

আলোচনা সভায় মো. রাজিব ভূইয়া’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ১৭নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থী মো. তমিজ উদ্দিন সরদার এবং আবু সাঈদ ভূইয়া সহ বৃহত্তর পাইকপাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগন ও যুব সমাজের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা