• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline
ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল

নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালন 

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাশিকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব উপলক্ষে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে ভক্তবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা