• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Headline
বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী অসহায় স্বপ্না বেগমে কে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের আয়োজন প্রতিযোগি বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক উৎসব বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করলো মানব কল্যাণ পরিষদ ঢাকা রেঞ্জ ডিআইজি’র পরিদর্শনে সুষ্ঠুভাবে শেষ হলো এএসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা বিএনপির কর্মীরা আপনাদের মারধর করেনি শুধু একটু আদর করেছে – এড. টিপু বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ সদর শাখার সভাপতি শরীফ সুমন সেক্রেটারি নান্টু এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: মানবিক ডিসি জাহিদ নারায়ণগঞ্জর রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান 

জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়েছে।

১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ মন্দিরে ফিরে যায়। ঢাক-ঢোল, কীর্তন ও হাজারো ভক্তের “জয় জগন্নাথ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীর নেতৃত্বে যথাযথ নিশ্চিদ্র
নিরাপত্তায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে এবারের রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে। রথযাত্রার রুটজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা ও সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

এ সময় বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন,
নারায়ণগঞ্জ একটি সম্প্রীতির জেলা। ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বী ভাইদের এই পবিত্র রথযাত্রা যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালিত হয় সেজন্য জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে। পূজা উদযাপন কমিটি, মন্দির কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতায় এবারও আমরা সুন্দরভাবে উৎসবটি সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতেও জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এবং সকল ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা