• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Headline
বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী অসহায় স্বপ্না বেগমে কে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের আয়োজন প্রতিযোগি বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক উৎসব বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করলো মানব কল্যাণ পরিষদ ঢাকা রেঞ্জ ডিআইজি’র পরিদর্শনে সুষ্ঠুভাবে শেষ হলো এএসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা বিএনপির কর্মীরা আপনাদের মারধর করেনি শুধু একটু আদর করেছে – এড. টিপু বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ সদর শাখার সভাপতি শরীফ সুমন সেক্রেটারি নান্টু এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: মানবিক ডিসি জাহিদ নারায়ণগঞ্জর রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান 

কাশিপুর খিল মার্কেট এলাকায় রাস্তা নির্মাণ ও ড্রেন সংস্কার কাজের উদ্বোধন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬০ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

কাশিপুর খিল মার্কেট এলাকায় রাস্তা নির্মাণ ও ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ শহিদ।

বুধবার ১৫ জুলাই সকালে খিলমার্কেট এলাকায় ড্রেনের ময়লা পরিষ্কার ও ড্রেনের স্লাব নির্মাণ কাজ এবং হোসাইনি নগর এলাকায় তালুকদার বাড়ির রাস্তার ৪শ ফিট কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে শহিদ বলেন, আগেও আপনাদের পাশে ছিলাম এখনো আছি। গত কয়েকদিন যাবত এ রাস্তাটির বেহাল দশা। অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি উঠে যায় তার কারনে মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। তাই এরাস্তা ও খিলমার্কেটের ড্রেনের কাজ আজ উদ্বোধন হলো। আমি আপনাদের সন্তান আপনারা যখনি ডাকবেন আমি তখনি আপনাদের পাশে থাকবো। আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে আপনারা তা তদন্ত করবেন। অপপ্রচারে কান দিবেন না।

এই সময় উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়নের ৪ ৫ ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার তাসলিমা আক্তার, বিএনপি নেতা ইকবাল, উজ্জ্বল, আব্দুস সামাদ, মোল্লা বাপ্পী, পায়েল, শ্যামল, জেলা ট্রাক ট্যাংলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কেবিনেট নেতৃবৃন্দ সহ খিলমার্কেটের গণ্যমান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা