• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Headline
খাদ্যের অভাবে দিশেহারা শিয়াল, সোনারগাঁওজুড়ে আতঙ্ক জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের  শ্রদ্ধাঞ্জলি হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের মানোন্নয়নে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিসির অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী অসহায় স্বপ্না বেগমে কে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের কঠোর নির্দেশনায় শব্দ দূষণ রোধে কঠোর অবস্থানে গেছে পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নারায়ণগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে শব্দ দূষণকারী ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের একটি যৌথ টিম অংশ নেয়। এসময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অভিযানে ৫টি যানবাহন থেকে মোট ৪,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে উচ্চ শব্দ সৃষ্টিকারী ৫টি হর্ণও জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য রক্ষা এবং শব্দ দূষণ কমাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি শব্দ দূষণকারী কারখানা ও প্রকল্পগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ ছিল, হাইড্রোলিক হর্ণ ও অতিরিক্ত শব্দের কারণে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। প্রশাসনের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা