• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

আইনশৃঙ্খলা ও সেবার মান বৃদ্ধিতে ফতুল্লা মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫২ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেছেন জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

আজ ১৩-৭-২৬ইং সোমবার বিকাল ৪টায় তিনি থানায় পৌঁছালে ফতুল্লা মডেল থানার পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসাইন, ক-সার্কেল, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এবং থানার পুলিশ পরিদর্শক অপারেশনস্ আজিজুর রহমান। এ সময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

থানা পরিদর্শন শেষে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং রেকর্ডপত্র, মামলার অগ্রগতি, সেবা প্রদান ও অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম খতিয়ে দেখেন। তিনি অস্ত্রাগার, হাজতখানা এবং থানার পরিচ্ছন্নতা ব্যবস্থাও পরিদর্শন করেন।

এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। থানায় আসা প্রতিটি সেবাপ্রার্থীর সঙ্গে পেশাদারিত্ব ও মানবিক আচরণ করতে হবে। মামলার তদন্তে স্বচ্ছতা, গতিশীলতা এবং সময়ানুবর্তিতা বজায় রাখতে হবে।

পুলিশ সুপার আরও বলেন, মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।

পরিদর্শন শেষে তিনি থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে জনসেবার মান আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ফতুল্লা নারায়ণগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক এলাকা। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা