• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির

নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৬ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ সদর কোর্টের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত দাপ্তরিক কাজে গতিশীলতা আনতে দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি [ক্রাইম ম্যানেজমেন্ট] মো. সায়ফুজ্জামান ফারুকী।

শনিবার [১ জুলাই] সদর কোর্টে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে তিনি সালামি গ্রহণের মাধ্যমে পরিদর্শন কার্যক্রমের সূচনা করেন।

পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি সদর কোর্টের গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র ও দাপ্তরিক নথিপত্র যাচাই করেন। একইসঙ্গে অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

তিনি মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্রাগার সরেজমিনে পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। মামলার আলামতসমূহ সুন্দরভাবে সংরক্ষণ ও বিজ্ঞ আদালতে যথাসময়ে উপস্থাপন, ওয়ারেন্টসমূহ সিডিএমএসে এন্ট্রি করে সংশ্লিষ্ট থানায় প্রেরণ এবং সাক্ষীদের নির্ধারিত সময়ে কোর্টে উপস্থাপনের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেন।

এ সময় তিনি বলেন, “মামলার ডকেটসমূহ বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সুষ্ঠুভাবে সংরক্ষণ করতে হবে। কোনো প্রকার গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না। সদর কোর্টের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে সকলকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

আইন-শৃঙ্খলা রক্ষা ও বিচার প্রক্রিয়ায় সহায়তার ক্ষেত্রে কোর্ট পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি কর্মরত অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সদর কোর্ট, নারায়ণগঞ্জে কর্মরত অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা