• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Headline
ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক

নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময়

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২০৮ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ জুলাই সন্ধ্যায় বিকেএমইএ ভবনের ৫ম তলায় নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন (এনজিএ) এর উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে একই স্থানে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদ এর সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ হাতেম এর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।
মত বিনিময় সভায় বক্তারা নগরীর বিদ্যমান সমস্যা যানজট, মাদক, জলাবদ্ধতা সহ সকল বিষয়ের উপর গুরুতারোপ করে সমস্যা গুলো সমাধানে বিভিন্ন উদ্যোগের কথা বলেন।
পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দরা ছাড়াও উপস্থিত ছিলেন শতাধিক সদস্য। যারা নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
আরো উপস্থিত ছিলেন এনজিএ’র সদস‍্য ড‍্যাব নারায়ণগঞ্জ এর আহ্বায়ক ডাঃ জাহাঙ্গীর আলম, এনজিএ’র সদস‍্য সরকারী তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আতিকা খানম, এনজিএ’র সদস‍্য নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা