• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Headline
এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান

পানি সম্পদ উন্নয়ন কমিটির সভায খাল খননে গতি বাড়ানোর পাশাপাশি বৃক্ষরোপণ ও ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত ডিসির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৯১ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার খাল খনন ও পুনঃখনন কাজের গতি বাড়ানো এবং খালের পাড়ে বৃক্ষরোপণ ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটি।

রোববার ২৯-৬-২৬ইং দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শামীম, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ সকল উপজেলা নির্বাহী অফিসার, পানি সম্পদ বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগন।

সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, গত বছর থেকে খাল খনন ও পুনঃখনন কাজ ধীর গতিতে চলছে। এ কারণে উন্নয়ন কাজ খুবই সীমিত বলে মনে হচ্ছে।তাই সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে খাল উদ্ধার সহ পুনঃক্ষননের কাজ জোরালোভাবে করতে হবে।

তিনি খাল খননের পাশাপাশি খালের পাড় দিয়ে বৃক্ষরোপণ ও হাঁটার জন্য ওয়াকওয়ে তৈরির সিদ্ধান্তের কথা জানান। একইসঙ্গে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ, মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, অবৈধ দখলমুক্তকরণে সহযোগিতা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

ডিসি আরও বলেন, মৎস্য উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে নিয়ে একসাথে নারায়ণগঞ্জের খাল খন ও উন্নয়ন কাজে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। নিজ ইউনিয়ন ও থানাধীন এলাকার খাল খন কার্যক্রম সংশ্লিষ্টদেরই বাস্তবায়ন করতে হবে।

সভায় খালগুলোকে দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনা এবং বর্ষায় জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা