• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Headline
পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময় রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের উপর নির্দেশ প্রধানমন্ত্রীর পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে মামবিক ডিসি জাহিদ

মতলব উত্তরে সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ৪৮ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

 

চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি এবং মেধাবী খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

শনিবার (২৭ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী খেলায় এখলাছপুর আজহারুল হক স্মৃতি সংসদ ২-১ গোলে কেশাইরকান্দি ইয়াং স্পোটিং ক্লাবকে‌ পরাজিত করে।

আলমগীর সরকার আরো বলেন, আমার নেত্রী খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করেছি, সারাজীবন সেই আদর্শ নিয়েই রাজনীতি করে যাব।  প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ ভাবনা বাস্তবায়নে কাজ করছি এবং ভবিষ্যতেও করে যাব।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক সারোয়ারুল আবেদীন খোকন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্ৰাম, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার।

খেলায়‌ রেফারীর দায়িত্ব পালন করেছেন- মেহেদী হাসান মিলন। সহকারী রেফারি ছিলেন- মোঃ সুমন ও মোঃ মাসুম। চতুর্থ রেফারি ছিলেন- সুমন।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত এ ক্রীড়া আয়োজনের জন্য আয়োজক কমিটির সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা