• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন

নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১২৭ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তুলতে জেলাজুড়ে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় আগামীকাল রবিবার জেলার সকল সরকারি অফিসে একযুগে এ কর্মসূচি পালন করা হবে।

শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সহ জেলার সকল উপজেলা কার্যালয়ে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন সরকারি দপ্তরে ইতোমধ্যে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার নারায়ণগঞ্জের সকল উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতিমূলক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতি শনিবার নারায়ণগঞ্জের সকল উপজেলা প্রশাসন এ কর্মসূচি পালন করে আসছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়া জরুরি। এই নারায়ণগঞ্জ আমাদের। তাই আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। আমার বিশ্বাস, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে বাস্তবায়ন করতে পারব।

তিনি আরো বলেন, জেলার সকল উপজেলা কে পরিচ্ছন্ন উপজেলা গঠনের লক্ষ্যে আগামীকাল থেকে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, কলেজ শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে সচেতনতা তৈরির জন্য উদ্বুদ্ধকরণ সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও জনসচেতনতা তৈরির জন্য স্বেচ্ছাসেবী দল গঠনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

স্থানীয়রা মনে করছেন, জেলা প্রশাসকের এ উদ্যোগ অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ অচিরেই পরিষ্কার পরিচ্ছন্নতার রোল মডেল হিসেবে পরিচিতি পাবে।তার এই কার্যক্রমকে নারায়ণগঞ্জ জেলাবাসি সাধুবাদ জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি এই কার্যক্রমের কারণে সর্বমহলই জেলা প্রশাসকের প্রশংসার জোয়ার বইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা