• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফুটবলকে পেশাদার রূপ দিতে এবং নতুন প্রতিভা অন্বেষণের জন্য বিএনপি সরকার বদ্ধপরিকর : জিয়াউর রহমান জিয়া

নিজস্ব প্রতিবেদক / ১৬০ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেছেন, খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ইতিবাচকভাবে উপস্থাপন করা এবং বৈশ্বিক দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সময়ের দাবি। সরকার তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত ক্রীড়াঙ্গনের প্রসার ও খেলোয়াড়দের উন্নয়নে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, দেশের খেলাধুলা ও ফুটবলকে পেশাদার রূপ দিতে এবং নতুন প্রতিভা অন্বেষণের জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকার সারা দেশে তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার মানোন্নয়নে বিভিন্ন সুনির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়ন করছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল খেলায় হানিরপাড় স্পোটিং ক্লাব বনাম আজহারুল হক স্মৃতি সংসদ এর খেলা উদ্বোধনকালে‌ তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমান জিয়া বলেন, ক্রিকেট ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করেছে। পাশাপাশি ফুটবল, আর্চারি, শুটিং, হকি এবং অন্যান্য খেলাধুলার বিকাশের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশকে আরও বহুমাত্রিকভাবে তুলে ধরার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ, পেশাদারিত্ব এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্ম বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করার অনন্য নজির স্থাপন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছে।

প্রথম সেমিফাইনালের উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।

মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মদ‌ সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, শরীফ মাহমুদ লিটন পাটোয়ারী, মুরাদ বেপারী, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্ৰাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান ও সদস্য সচিব ফরহাদ হোসেন।

সেমিফাইনালে হানিরপাড় স্পোটিং ক্লাব ১-০ গোলের ব্যবধানে আজহারুল হক স্মৃতি সংসদকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

টুর্নামেন্টের পরিচালনা করেন-মহিবুল্লাহ, আক্তার ও মিষ্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা