• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Headline
আর্মি স্টেডিয়ামে প্রাথমিক গোল্ডকাপের ফাইনালে প্রধানমন্ত্রী : সোনারগাঁওয়ে বড় পর্দায় খেলা দেখলেন এমপি,ডিসি ও শিশুরা মৌমিতা পরিবহন থেকে চাঁদা দাবির অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক: পরিবহন কর্তৃপক্ষ নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে চাই : মাসুমা আক্তার আইজিপির সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল সম্পাদক পরিষদ, রেজানুর ইসলামের মুক্তি দাবি

আর্মি স্টেডিয়ামে প্রাথমিক গোল্ডকাপের ফাইনালে প্রধানমন্ত্রী : সোনারগাঁওয়ে বড় পর্দায় খেলা দেখলেন এমপি,ডিসি ও শিশুরা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২২ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান২০-০৬-২৬ ইং শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। হাজারো স্কুলগামী শিশুর উৎসাহ বাড়াতে সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।

শিশুদের উৎসাহিত করতে ও খেলার আনন্দ ভাগাভাগি করতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তারা কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে বসে বড় পর্দায় ফাইনাল উপভোগ করেন এবং বিজয়ীদের অভিনন্দন জানান।

উপজেলা প্রশাসন জানায়, ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাছাই পর্ব পেরিয়ে জাতীয় পর্যায়ে ওঠা দলগুলোর খেলা শিশুদের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। বড় পর্দায় খেলা দেখে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করে। খেলার ফাঁকে এমপি ও জেলা প্রশাসক শিশুদের খেলাধুলা, শৃঙ্খলা ও দলগত মনোভাবের গুরুত্ব তুলে ধরেন।

জাতীয় ফাইনালের পাশাপাশি একই দিন সোনারগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক অনুষ্ঠান “বহিরাঙ্গন” অনুষ্ঠিত হয়।

উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক শাহ আলম, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ।

নারায়নগঞ্জ জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য। জাতীয় পর্যায়ের খেলা সরাসরি দেখার সুযোগ তাদের স্বপ্ন দেখতে শেখাবে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির আরো বলেন, “জলবায়ু সহনশীল ও মানবিক সমাজ গড়তে শিশু-কিশোর ও নারীদের সচেতন করাটা জরুরি। ‘বহিরাঙ্গন’-এর মতো উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়াবে।”

দুটি আয়োজন ঘিরে সোনারগাঁওয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা