• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা সহ খেলোয়াড়দের ভাতার ঘোষণা মামুন মাহমুদের

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৪৭ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের পাঠদানকে আনন্দায়ক করতে খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত, ক্রীড়া শিক্ষক নিয়োগ এবং প্রাক্তন খেলোয়াড়দের মাসিক ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বুধবার [৮ জুলাই] বিকেলে নগরীর ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা পরিষদ আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মামুন মাহমুদ বলেন, “এক সময় নারায়ণগঞ্জ থেকে অনেক বড়-বড় খেলোয়াড় তৈরি হতো। কিন্তু গত ১৭ বছর কোনো খেলাকে প্রমোট করা হয়নি এবং মাঠেরও কোনো পরিচর্যা করা হয়নি। স্কুল-কলেজের প্রতিযোগিতা বন্ধ থাকায় খেলোয়াড় তৈরির কারখানাটি বন্ধ ছিল। সেজন্য এখন নারায়ণগঞ্জে নতুন খেলোয়াড় তৈরি হতে দেখছি না।”

তিনি বলেন, “খেলাধুলার মাধ্যমে দেশকে বিশ্বের মাঝে তুলে ধরা যায়। ফুটবল বিশ্বকাপে ছোট ছোট দেশও নিজেদের পরিচয় তুলে ধরছে। ১৮ কোটি মানুষের দেশ হয়ে আমরা কেন বিশ্বকাপে একটি ফুটবল টিম পাঠাতে পারছি না?”

জেলা পরিষদ প্রশাসক বলেন, “বর্তমান তরুণ প্রজন্ম মাঠমুখী না হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তাদের মাঠে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে জেলা পরিষদের পক্ষ থেকে নারায়ণগঞ্জের প্রসিদ্ধ ক্লাবগুলোতে ১০টি করে ফুটবল দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রত্যেক উপজেলায় মাঠ এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি খেলাধুলার প্রতি সরকারের ভালোবাসার বহিঃপ্রকাশ।”

অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বল, বিভিন্ন জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড়, জেলা পরিষদের কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা