• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Headline
পবিত্র আশুরা উপলক্ষে ওয়ায়েস করনী ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের বাণী চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জনগণ যেন দুর্নীতিমুক্ত ও সহজে সেবা পায় সেই লক্ষ্যে আকস্মিক আড়াইহাজারের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে ডিসি রায়হান কবির আড়াইহাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:ডিসি রায়হান কবির জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এইচএসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চাপ নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও: ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ

অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মানিক মিয়া

নিজস্ব প্রতিবেদক / ৩৪ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

 

প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের জন্য আয়োজিত অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. মানিক মিয়া। প্রশিক্ষণ শেষে তিনি সনদপত্র গ্রহণ করেন।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এরশাদ উদ্দিন।

এ সময় তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ জনবল গড়ে তোলার বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং জনগণকে উন্নত সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী মো. মানিক মিয়া বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অফিস পরিচালনা, হিসাব সংরক্ষণ এবং আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান অর্জন করেছি। অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করে ইউনিয়ন পরিষদের সেবার মান আরও উন্নত করতে কাজ করবো।

প্রশিক্ষণ শেষে সনদপ্রাপ্তদের মধ্যে দায়িত্ব পালনে আরও দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা