• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Headline
হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ

ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১০০ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

ডিএনডি খালের পার্শ্ববর্তী অবৈধ ডাইং ফ্যাক্টরির দূষণ রোধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির এর নির্দেশে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পরিবেশ দূষণের দায়ে আকবর ডাইং কোম্পানিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বোধবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের তত্ত্বাবধানে অভিযানে পরিবেশ অধিদপ্তর, তিতাস গ্যাস, র‍্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। অভিযানকালে আকবর ডাইং কোম্পানির বর্জ্য শোধনাগার-ইটিপি না থাকা এবং কঠিন বর্জ্য অবৈধভাবে ফেলার প্রমাণ পাওয়া যায়।

পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৫ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর বলেন, “ডিএনডি খাল রক্ষায় জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে আছে। যেসব ডাইং ফ্যাক্টরি পরিবেশের ছাড়পত্র ছাড়া ও ইটিপি ছাড়া পরিচালিত হচ্ছে, তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে।”

তিনি শিল্প মালিকদের সতর্ক করে বলেন, অবৈধভাবে বর্জ্য ফেলা বন্ধ করে দ্রুত পরিবেশসম্মত বর্জ্য শোধনাগার স্থাপন করতে হবে। অন্যথায় কারখানা সিলগালা ও আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, ডিএনডি খালকে দূষণমুক্ত রাখতে এই ধরনের যৌথ অভিযান নিয়মিত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা