• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধে ১২ ওয়ার্ডে ১৪টি ফগার মেশিন বিতরণ করল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ

“যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭২ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৫ জুন, ২০২৬) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন হলো “নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬”। Climate Resilient Campus Initiative এর আওতায় উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদরের আয়োজনে এবং লজিক অব বাংলাদেশের সার্বিক সহযোগিতায় আট দিনব্যাপী এ উৎসব চলবে।

“যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যের এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। উৎসবের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের যুক্তিনিষ্ঠ ও বিশ্লেষণী মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জলবায়ু সচেতনতা সৃষ্টিতে এ ধরনের আয়োজনের ভূমিকার প্রশংসা করে বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ হয়ে উঠবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির নারায়ণগঞ্জকে “প্রাচ্যের ডান্ডি” হিসেবে শিক্ষা ও মেধাচর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় একটি বিতর্ক কর্মশালা। কর্মশালায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৪টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষার্থী ও ৬০ জন শিক্ষক অংশ নেন।

আয়োজকরা জানান, ৮ দিনব্যাপী এ উৎসবে প্রাথমিক পর্যায় থেকে ৩২টি এবং মাধ্যমিক পর্যায় থেকে ২৮টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। নকআউট পদ্ধতিতে নির্বাচিত শ্রেষ্ঠ দুটি দল আগামী ২ জুন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করবে।

প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ শুধুমাত্র শিল্প নগরীই নয়, শিক্ষা, মেধা ও বুদ্ধিভিত্তিক কার্যক্রমেও অগ্রগামী। এই “বিতর্ক উৎসব ২০২৬” নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় বিতর্ক অঙ্গনের সাথে নারায়ণগঞ্জের ঐতিহ্যের সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা আয়োজকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা