• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline
প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা কাশীপুরকে বিভাজন করে ছিটমহলে রূপান্তরিত করার বিরুদ্ধে গণশুনানিতে আপত্তি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধে ১২ ওয়ার্ডে ১৪টি ফগার মেশিন বিতরণ করল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৮ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি জোন) ইন্সপেক্টর (নিঃ) আব্দুল মান্নান এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল ২৭ জুলাই, ২০২৬ খ্রিঃ ভোর রাত ০৪:৫০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল ইউপিস্থ ৫ নং ক্যানেল সাকিনস্থ জনৈক কবির মিয়ার বাড়ীর সামনে পায়ে হাটা কাঁচা রাস্তার উপর হতে ১। মোঃ সাকিব (২৫), ২। মোহাম্মদ হোবাইব (২৭), ৩। মোঃ রাশেদুল ইসলাম (২৪) এবং ৪। মোঃ নাইমুর রহমান (২৬) দের হেফাজত হতে সর্বমোট-৫০০ (পাঁচশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যার ওজন মোট ৫০(পঞ্চাশ) গ্রামসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) এর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা