• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার কাজ করবে এনডিএ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে বন্দরে ছাত্রদলের দোয়া ও গরীবভোজ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১২৩ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শনিবার (৬ জুন) বন্দরে নানা কর্মসূচি পালিত হয়েছে। সাবেক মহানগর ছাত্রদল নেতা এনামুল হক বিকির পৃষ্ঠপোষকতায় এবং বন্দর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় খান ও বিপ্লব সিকদারের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআনখানি, বাদ জোহর গরীবভোজ ও বিশেষ দোয়া মাহফিল। দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের ব্যক্তিগত রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউসার আশা।

১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর ও মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজওয়ানা হক সুমির সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন মহানগর বিএনপির সদস্য মো. আওলাদ হোসেন, মহানগর বিএনপি নেতা ও নাসিকের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা আক্তার, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোরসালিন হক, ২১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মাসুদ রানা, মোহাম্মদ অপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা অনিক, তানভীর, দোলন, জাহিন, আয়ান, অনু, আফজাল, শাহাদাত, শাওন, রনি ও হিরন প্রমুখ।

পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা