• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও হাইড্রোস ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত স্বচ্ছতায় দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম ডিসি: এক বছরের আমলনামা প্রকাশ, সারাদেশের ডিসিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত —এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

গাছ ভেঙে পড়ল ঘরের ওপর, চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১২২ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

গাছ ভেঙে পড়ল ঘরের ওপর, চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঝড়বৃষ্টির সময় ঘরের টিনের চালের ওপর গাছ ভেঙে পড়ে মো. ফয়েজ (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের টরকিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

ফয়েজ ওই গ্রামের আবু তাহেরের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ, স্বজন ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, আজ সকালে ফয়েজ বসতঘরের একটি কক্ষে একা ঘুমিয়ে ছিল। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে ঘরের পাশের একটি বড় গাছ ভেঙে টিনের চালের ওপর আছড়ে পড়ে। এতে চাল দুমড়েমুচড়ে নিচে পড়ে যায়। গাছের একটি অংশ ফয়েজের মাথা ও শরীরের ওপর পড়ে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়।

ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা ঘরের অন্য পাশে থাকলেও কেউ হতাহত হননি। ফয়েজের চিৎকার শুনে স্বজন ও আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফয়েজের বাবা আবু তাহের কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এভাবে ছেলেটা মইরা যাইব, তা কখনো ভাবি নাই। ভাঙাচোরা ঘর হওয়ায় গাছসহ চাল ভাইঙ্গা পড়ে। ছেলেরে ছাড়া আমি ক্যামনে বাঁচুম, আমার সব শেষ।’

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ হয়নি। পরিবারের আবেদনের পর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা