• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Headline
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি: মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই বাংলাদেশি জাতীয়তাবাদই বাংলাদেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন  নারায়ণগঞ্জ সদর উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সার্কুলার অর্থনীতিতে বাংলাদেশ-নেদারল্যান্ডসের নতুন যাত্রা,তৈরি পোষাক ও টেক্সটাইল খাতে সবুজ রূপান্তর ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সই হলো এমওইউ শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়তে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান ইউএনও ফয়েজ উদ্দিন প্রশিক্ষণ শেষে খালি হাতে ফিরবেন নারীরা, জানতে পেরেই উদ্যোগ নিলেন ডিসি জাহিদ বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মতলবের জয়া

নিজস্ব প্রতিবেদক / ৯২ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী গ্রামের সন্তান জান্নাতুল ফেরদৌস জয়া। তার এই পদায়নে নিজ এলাকা মতলব উত্তরজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজধানীকেন্দ্রিক ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন জয়া। সংগঠনের বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমে তার দায়িত্বশীল উপস্থিতি ও দক্ষ নেতৃত্ব ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করেছে।

বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন ও মাঠপর্যায়ের কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক সক্ষমতা তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানিয়েছেন।

ছাত্র রাজনীতিতে তার ধারাবাহিক সম্পৃক্ততা, নিষ্ঠা এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জয়ার এই অর্জনে মতলব উত্তর উপজেলায় আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক ছাত্রনেতা, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, নতুন দায়িত্বে থেকে জান্নাতুল ফেরদৌস জয়া ছাত্রসমাজের অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে তার এই সাফল্য মতলব উত্তর উপজেলার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা