• শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব : সারোয়ারুল আবেদীন খোকন জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব : সারোয়ারুল আবেদীন খোকন বিএনপি জনগণের দল, সবসময় জনগণের পাশে আছে – এমপি কালাম শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে আনোয়ার প্রধানের উদ্যোগে দোয়া ও নেওয়াজ বিতরণ ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ভিখারুদ্দৌলা চৌধুরী ঈদের আগের রাতে অসহায়দের মাঝে খাবার ও ফল বিতরণ করল বুবলী যুব কল্যাণ সংস্থা

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে আনোয়ার প্রধানের উদ্যোগে দোয়া ও নেওয়াজ বিতরণ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৩ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী, ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ দর্শনের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।

‎শনিবার (৩০ মে) সকাল দশটায় শহরের মাদসাইরে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎এসময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার নেওয়াজ বিতরণ করা হয়।

‎নারায়ণগঞ্জ মহানগর ১৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা।

‎এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সহ-সভাপতি শেখ সেলিম আহমেদ, সহ- সভাপতি আলমগীর খান চঞ্চল,বিএনপি নেতা এড. কামাল হোসেন,১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা