• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Headline
ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ভিখারুদ্দৌলা চৌধুরী ঈদের আগের রাতে অসহায়দের মাঝে খাবার ও ফল বিতরণ করল বুবলী যুব কল্যাণ সংস্থা পশু কোরবানির সঙ্গে নিজেদের লোভ-লালসাকেও কোরবানি দিতে হবে’: ডিসি জাহিদুল ইসলাম ঈদের দিনে কোরবানির মাংস বিতরণ করে দুস্থদের মুখে হাসি ফোটালো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ঈদুল আজহার আনন্দ সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন মাঠে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করলেন বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক জাহিদ

আলমগীর সরকারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

আলমগীর সরকারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন এর পক্ষে মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক মহান শিক্ষা বহন করে। ঈদের এই আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিয়ে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে হবে।

আলমগীর সরকার আরও বলেন, ঈদুল আযহার মহান আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মতলব উত্তর উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

এছাড়াও আলমগীর সরকার মতলব উত্তর উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়নের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতিও আন্তরিকভাবে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

একই সাথে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্থতা ও সার্বিক সফলতা কামনা করেন।

পরিশেষে তিনি দেশবাসীসহ মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগণকে আবারও ঈদ মোবারক জানিয়ে সকলের সুন্দর, শান্তিপূর্ণ ও আনন্দময় ঈদ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা