• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Headline
এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১৪৭ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

চাঁদপুর জেলার মতলব উত্তর ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী সারোয়ারুল আবেদীন‌ খোকন বলেছেন, যুবসমাজকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত লেখাপড়া, খেলাধুলা, সংস্কৃতি চর্চার পাশাপাশি সমাজের বিভিন্ন অসঙ্গতি, কুসংস্কার ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় কলাকান্দা বহুমুখী বাজারে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী সারোয়ারুল আবেদীন‌ খোকন আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে পরিবারসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। ছোট থেকেই সন্তানদের সৎসঙ্গ ও সুপরামর্শ দিয়ে সচেতন করতে হবে।

আলহাজ্ব মনির হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও
ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহন প্রধান, মুরাদ‌ হোসেন মিলন, মফিজুল ইসলাম বেপারী।
পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মফিজুল ইসলাম জমাদার, বাবুল সিকদার, মোতালেব সিকদার, শহিদুল্লাহ প্রধান, আনোয়ার হোসেন বাবলা, উজ্জ্বল ভূঁইয়া, ইউসুফ সরকার, আবদুর রশিদ কাজী, আতাউর রহমান সরকার
‘সহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা