• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Headline
ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ভিখারুদ্দৌলা চৌধুরী ঈদের আগের রাতে অসহায়দের মাঝে খাবার ও ফল বিতরণ করল বুবলী যুব কল্যাণ সংস্থা পশু কোরবানির সঙ্গে নিজেদের লোভ-লালসাকেও কোরবানি দিতে হবে’: ডিসি জাহিদুল ইসলাম ঈদের দিনে কোরবানির মাংস বিতরণ করে দুস্থদের মুখে হাসি ফোটালো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ঈদুল আজহার আনন্দ সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন মাঠে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করলেন বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক জাহিদ

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মতলব উত্তর বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল

নিজস্ব প্রতিবেদক / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মতলব উত্তর বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলা’সহ দেশে-বিদেশে অবস্থানরত সকল সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতলব উত্তর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল।

এক শুভেচ্ছা বার্তায় ফেরদৌস ইসলাম সোহেল বলেন, আমার প্রাণপ্রিয় মতলব উত্তর উপজেলবাসী, দীর্ঘ এক বছর পর আবার আমরা ঈদুল আযহা পালন করার সুযোগ পেয়েছি, সেজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। যে সমস্ত ভাইয়েরা বিগত ঈদের সময় এই দুনিয়াতে ছিলেন-তাদের অনেকেই এখন বেঁচে নেই। তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করেন। জুলাই-আগস্টের আন্দোলনে আমাদের অনেক মানুষ, একদম চা বিক্রেতা থেকে শুরু করে ছাত্র-জনতা এখনো অনেক কিন্তু আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করছে, আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতা দান করেন।

তিনি বলেন, বিশেষ করে আজকের এই ঈদুল আযহার দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই চার মাসের মধ্যে বাংলাদেশের জনগণের জন্য অনেক কিছু অর্জন করেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আল্লাহ পাক দীর্ঘায়ু এবং নেক হায়াত দান করেন। ​পাশাপাশি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন। মরহুমা মা বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী, যিনি এই দেশের গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে গিয়েছিলেন, আমাদের সেই প্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক জান্নাতবাসী করুন।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের হাতকে শক্তিশালী করতে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে।

মতলব উত্তর উপজেলাবাসীর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ​আমার প্রাণপ্রিয় উপজেলবাসী, ঈদুল আযহাতে আমরা গরু জবাই করি। আমরা যেন এমনভাবে গরু জবাইয়ের পর গরুর যে আবর্জনা যেগুলো, যে সেগুলো যেন আমরা যত্রতত্র ফেলি না। কারণ এগুলো যদি আমরা নর্দমা-নালাতে ফেলি, তাহলে এগুলোর মাধ্যমে যে দূষিত বাতাস, সেই বাতাসের মাধ্যমে আমাদের জনজীবন বিপর্যস্ত ঘটবে। এবং আমরা যেন নদীর মধ্যে কোনো অবস্থাতেই গরুর আবর্জনা না ফেলি। যে নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য বলে দিয়েছেন, সেই জায়গাতে যেন আমরা ফেলি।আপনাদের সকলকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা