• শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Headline
ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ভিখারুদ্দৌলা চৌধুরী ঈদের আগের রাতে অসহায়দের মাঝে খাবার ও ফল বিতরণ করল বুবলী যুব কল্যাণ সংস্থা পশু কোরবানির সঙ্গে নিজেদের লোভ-লালসাকেও কোরবানি দিতে হবে’: ডিসি জাহিদুল ইসলাম ঈদের দিনে কোরবানির মাংস বিতরণ করে দুস্থদের মুখে হাসি ফোটালো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ঈদুল আজহার আনন্দ সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন মাঠে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করলেন বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক জাহিদ

ঈদের আগের রাতে অসহায়দের মাঝে খাবার ও ফল বিতরণ করল বুবলী যুব কল্যাণ সংস্থা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫৮ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহার আগের রাতে ২৭-৫-২৬ইং বোধবার অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য ও ফল বিতরণ করেছে বুবলী যুব কল্যাণ সংস্থা। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বুবলি আক্তারের উদ্যোগে ও আয়োজনে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে এ খাবার বিতরণের কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু। এ সময় সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুবলি আক্তার বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়াই আমাদের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো যেন ঈদের রাতে অন্তত একবেলা ভালো খাবার খেতে পারে, সে চেষ্টা থেকেই এ আয়োজন। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সারা বছরই মানবিক কাজ চালিয়ে যেতে চাই।

প্রধান অতিথি শফিকুল ইসলাম আরজু বলেন, বুবলী যুব কল্যাণ সংস্থার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। সমাজের বিত্তবানদেরও এ ধরনের কাজে এগিয়ে আসা উচিত। সাংবাদিক সমাজ সবসময় মানবিক কাজের পাশে থাকবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ঈদের খুশি ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা