• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে : ওসি হাফিজুর রহমান শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জলাতঙ্ক ভ্যাকসিনের সংকট নিরসনে এগিয়ে আসলেন প্রশাসক মামুন মাহমুদ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মতলবের জয়া মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নিজস্ব অর্থায়নে সংস্কার দুর্ভোগ থেকে স্বস্তি পেল এলাকাবাসী গোয়েন্দা সংস্থার তথ্যে মতলবে অভিযান, ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে মতলবের ৫ ছাত্রনেতা ফতেপুর পশ্চিম ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

টার্গেট জুমার মুসল্লি, প্রচারে উত্তরে হাসান ও দক্ষিণে জাহাঙ্গীর

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ৪ মে, ২০১৮

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে জুমার মুসল্লিদের টার্গেট করে শুক্রবার সকালে প্রচারে নেমেছেন প্রার্থীরা।

সকাল ৮টার আগেই টঙ্গীস্থ নিজ বাসভবন থেকে বিএনপির মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার সিটি কর্পোরেশনের সর্ব উত্তরে নির্বাচনী প্রচার শুরু করেছেন।

পর্যায়ক্রমে সাবেক কাউলতিয়া ইউনিয়নের হাতিয়ার, ভাওরাইদ, পোড়াবাড়ী বাজার, গাজরিয়াপাড়া, বাংলাবাজার, ভীমবাজার, মাস্টারবাড়ি, কাউলতিয়া, জোলারপাড়া, বিপ্রবর্থা, মিরেরগাঁও, জালামার্কেট, সালনা, কাথোরা শৈশানবাড়ী বাজার ও মজলিসপুর এলাকায় নির্বাচনী প্রচার চালাবেন তিনি। এ ছাড়া হাসান সরকার ১৬টি পথসভা করবেন।

অন্যদিকে সকালে টঙ্গীর ৫০নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গাজীপুরকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য ভোটারদের কাছে দোয়া চান। সেই সঙ্গে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারও চালাচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা