• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জেলা প্রশাসনের নিরাপত্তা জোরদারে নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬৩ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। গত সপ্তাহে শ্রমিক বিক্ষোভের ঘটনার পর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে ৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল।

আজ রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ জেলার বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, জেলার ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত কোনো কারখানা বন্ধের ঘোষণা আসেনি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ ও শিল্প পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধানের জন্য মালিকপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কোনো মহল যাতে গুজব ছড়িয়ে বা উসকানি দিয়ে শিল্পাঞ্চলকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নারায়ণগঞ্জে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান ও দেশের অর্থনীতির স্বার্থে আমরা সার্বক্ষণিক মাঠে রয়েছি।

৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত জানান, শিল্পাঞ্চলের যেসব এলাকায় আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেসব এলাকা চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক।

শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, দেশের অন্যান্য স্থানে শ্রমিক অসন্তোষের ঘটনা থাকলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। শিল্পাঞ্চলসহ জেলার নিরাপত্তায় ৫৭৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। জেলা পুলিশের সদস্যসংখ্যা তুলনামূলক কম হওয়ায় মুন্সিগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়েছে।

এছাড়া জেলা পুলিশ, শিল্প পুলিশ ও এসআরবি-১১ এর সদস্যরাও শিল্পাঞ্চলের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা