• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৪ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে চীন অটল রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ নিজেদের দেশের বাস্তবতা ও প্রয়োজন অনুযায়ী উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার রাখে। চীন সেই সিদ্ধান্তকে সম্মান করে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) ১০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত একটি ব্লু পেপারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

লিউ ইউইন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করবে বেইজিং।

চীনা এই কূটনীতিক বলেন, কোনো দেশের ওপর নিজেদের উন্নয়ন মডেল চাপিয়ে দিতে চায় না চীন। অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও কোনো ধরনের রাজনৈতিক শর্ত আরোপ করা হয় না। পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও উভয় দেশের স্বার্থকে গুরুত্ব দিয়েই সহযোগিতার সম্পর্ক এগিয়ে নিতে চায় বেইজিং।

তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না। বরং অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টাকেও স্বাগত জানায় চীন।

বাংলাদেশ-চীন সম্পর্কের অগ্রগতির প্রসঙ্গ তুলে লিউ ইউইন বলেন, ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে বিআরআই সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর দুই দেশের সম্পর্ক ২০১৬ সালের কৌশলগত অংশীদারত্ব থেকে ২০২৪ সালে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত হয়েছে।

চীনের এই প্রতিনিধি জানান, আগামী দিনগুলোতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ডিজিটাল যোগাযোগ, পরিবেশবান্ধব উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দশকে আরও জোরালো হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা