• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Headline
১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান

গার্মেন্টস শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জে বিশেষ ওএমএস ট্রাকসেল কর্মসূচি উদ্বোধন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭৫ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সাশ্রয় ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলায় বিশেষ ওএমএস ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে।

আজ ১৩-১১-২৬ইং শুক্রবার সকালে ১০টি পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, গার্মেন্টস শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্দেশে এই বিশেষ ওএমএস কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জেলার ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতি শুক্রবার স্বল্পমূল্যে চাল বিক্রি করা হবে। আমরা চাই, প্রত্যেক শ্রমিক এই সুবিধা গ্রহণ করুক।

তিনি আরও বলেন, স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে এই কার্যক্রম পরিচালনা করা হবে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি কেজি চাল ৩০ টাকা দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল সংগ্রহ করতে পারবেন। আগামী ৩ মাস পর্যন্ত প্রতি শুক্রবার এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা