• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল

নারায়ণগঞ্জ চেম্বারে ৫ দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ সম্পন্ন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৫ দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

গত ৮ থেকে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চেম্বার ভবনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন এসএমই ফাউন্ডেশনের ট্রেইনার কাজী আশরাফুল হক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল ও সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর।

এ সময় সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল প্রশিক্ষণার্থীদের কাছ থেকে প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সহযোগিতা বিষয়ক মতামত জানতে চান। প্রশিক্ষণার্থীরা তাদের মতামত বিনিময় করেন এবং প্রশিক্ষণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

তিনি নতুন উদ্যোক্তা হিসেবে প্রান্তিক পর্যায় থেকে কিভাবে ব্যবসা শুরু করা যায় সে বিষয়ে মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, নতুন উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতায় নারায়ণগঞ্জ চেম্বার অভিভাবক হিসেবে তাদের পাশে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিসিআই’র সিইও হাবিবুর রহমানসহ চেম্বারের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা