• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline
ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল ফরেন সার্ভিস একাডেমির ডিজির প্রশংসায় ভাসলেন চট্টগ্রামের ডিসি জাহিদ রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক

নারায়ণগঞ্জে সংবাদকর্মী কল্যাণ সমিতির অভিষেক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৯ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. মো. আবুল কালাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন খান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক খবরের পাতার সম্পাদক এবং সংগঠনের প্রধান উপদেষ্টা এ্যাড. মাহবুবুর রহমান মাসুম।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি এস এম ইকবাল রুমী।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসলাম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম আরজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমিন, কার্যকরী সদস্য শাহ আলম, রাসেল, লিটন,টিটু, খোকন, মনিরুল ইসলাম, গাজী সোহেল, জি কে রাসেল, কালাম,সুমন,রানেল,মহসিন, কাজী আনিসুল হক হীরা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সাংবাদিকদের ঐক্য, অধিকার আদায় ও কল্যাণে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা। পরে সকলে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা