• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৯১ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতি বুধবারের ন্যায় আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দিন দিন এই গণশুনানি ভুক্তভোগী মানুষের আস্থার স্থানে পরিণত হচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ, নামজারি জটিলতা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা প্রাপ্তি, রাস্তাঘাট সংস্কার ও জলাবদ্ধতাসহ নানা সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

এ সময় জেলা প্রশাসক অত্যন্ত মনোযোগ সহকারে ভুক্তভোগীদের কথা শোনেন এবং তাদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। অনেক অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, গণশুনানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের সাথে প্রশাসনের সরাসরি সেতুবন্ধন। সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই দ্রুত সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হবে এবং কোনো মানুষ যেন সেবা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা