• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল

নারায়ণগঞ্জে ৬৯ লাখ টাকার ২৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭২ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম এর দিকনির্দেশনায় জেলাব্যাপী মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিশেষ অভিযানের ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।

গতকাল সোমবার (২৭ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে সোনারগাঁও থানাধীন পিরোজপুর দোয়েল বাস টার্মিনাল এলাকায় অভিযানটি চালায় ডিবি।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির “ক” জোনের এসআই মফিজুল ইসলাম পিপিএমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলফা এক্সপ্রেস স্লিপার বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো পলিথিনে মোড়ানো ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড এলাকা থেকে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-
১. রাকিবুল হাসান (৩০), পিতা- মৃত দেলোয়ার হোসেন, সাং- ভবেরবেড়, শার্শা, যশোর।
২. মো. আশিক (২৮), পিতা- মৃত আজিজুল ইসলাম, সাং- নিউ মার্কেট বি-ব্লক, কোতোয়ালী, যশোর।
৩. সাইফুল হোসেন (৩৮), পিতা- মৃত শফি উদ্দিন, সাং- ব্রাহ্মণগাঁও, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

এ ঘটনায় ইয়াবার মূল হোতাকে গ্রেফতারের লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা