• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউ’র কোনো অবস্থান নেই: মাইকেল মিলার নারায়ণগঞ্জে ইস্টার্ন সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল রয়েছে চীন: লিউ ইউইন ইইউর ২২তম নিষেধাজ্ঞা: ক্রীড়াঙ্গনসহ ইউরোপের মঞ্চে রুশ প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধের প্রস্তাব স্বাস্থ্যসেবা ইস্যুতে সিনেটর এল-সায়েদের সঙ্গে কাজ করার ইঙ্গিত ট্রাম্পের কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদ’র আলোচনা সভা অনুষ্ঠিত ‘যাপিত জীবন’ সিনেমার পরিচালক ও নায়িকা নারায়ণগঞ্জ আসছেন মঙ্গলবার বন্দরে মাঝির স্ত্রী’র চিকিৎসার জন্য মানবাধিকার নেত্রী শাহানাজের আর্থিক অনুদান রাজশাহীতে ৩ দিনব্যাপী এক্সপোজার ভিজিট ও হরাইজন্টাল লার্নিং কর্মশালা শুরু কাল

জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬১ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কর্মদক্ষতা, পেশাদারিত্ব, সর্বোচ্চ দায়িত্ববোধ ও মানবিক নেতৃত্বে মাদক, কিশোর গ্যাং দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সকল ক্ষেত্রে বিশেষ অবদান ও অসামান্য নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ রবিবার ১৮-১০-২৬ ইং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবিরকে সম্মাননা স্মারক প্রদান করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।

সম্মাননা স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আসলাম,গাজী সোহেল, সাদ্দাম হোসেন মুন্না, আলামিন, জসীমউদ্দীন, কাজী আনিসুল হক হীরা, শাহ আলম।

সম্মাননা স্মারক পেয়ে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, এই সম্মাননা আমার একার নয়, এটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের। জনগণের সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব। মাদক, কিশোর গ্যাং ও অপরাধ দমনে আমরা যেভাবে কাজ করছি, আগামীতেও তা অব্যাহত থাকবে। সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক নারায়ণগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। এই সম্মাননার জন্য তিনি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, জেলা প্রশাসক মোঃ রায়হান কবির দায়িত্ব গ্রহণের পর থেকেই দক্ষতা, সততা মানবিকতা ও সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদক ও কিশোর গ্যাং দমন, যানজট নিরসন এবং জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা সত্যিই প্রশংসনীয়। একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি ইতোমধ্যেই নারায়ণগঞ্জবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এই সম্মাননা স্মারক প্রদান করেছি। আমরা আশা করি, তাঁর নেতৃত্বে নারায়ণগঞ্জ আরও এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা